শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সোমবার নারায়ণগঞ্জ আসছেন অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টা

 

 

বিশেষ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ আসছেন ছয় উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের জন্য নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ছয় উপদেষ্টা।

 

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা এমনটাই বলছিলেন জেলা প্রশাসক(ডিসি)।

উপদেষ্টারা হলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্তি জেলা প্রশাসন (সার্বিক) মো. আলমগীর হোসাইন। তিনি বলেন ‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ  নারায়ণগঞ্জে নির্মাণ করা হয়েছে। সেই প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে আজ নারায়ণগঞ্জে আসবেন অন্তর্বতীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ছয়জন উপদেষ্টা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...