ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:-
দৌলতপুরে সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ গুলি উদ্ধার না’গঞ্জে ঝুঁকিপূর্ন বলে কোন কথা নেই, নিরাপত্তার চাদরে পুরো জেলা: জেলা রিটার্নিং কর্মকর্তা জাল ভোট দিলেই সাত বছরের কারাদণ্ড সারাদেশে মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে ৪ ধরনের যান চলাচল নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় না’গঞ্জে নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত,পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩হাজার ফোর্স মাঠে থাকবে: ডিসি নির্বাচনকালীন বিশৃঙ্খলা ও সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে ২২ʼশ পুলিশ সদস্য  প্রচারণার শেষ দিনেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম গাইবান্ধায় ২১ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণে ৪০ প্রার্থীর শেষ প্রতিশ্রুতি সারাদেশে ২৯৯ আসনে ব্যালট পেপার সরবরাহ সম্পন্ন পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়েছিল সাংবাদিক আলী মাসুদের নিথর মরদেহ দেশজুড়ে নির্বাচনকালীন অপরাধ দমনে মাঠে নামছে ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘আজ টেডি ডে’ প্রিয় মানুষকে টেডি উপহার দেওয়ার দিন কক্সবাজারে ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কুষ্টিয়ায় সাবলেট বাসা থেকে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার মঙ্গলবার সকাল থেকে সকল ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ নির্বাচনের দিন সাধারণ ছুটির আওতায় বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনে ‘ব্লেইম গেম’ এর সুযোগ নেই: চট্রগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবিরা ফের টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য‘ ভীতিকর পরিবেশ সৃষ্টির দৃষ্টান্ত’: টিআইবি এবারের একুশে বইমেলায় ৩২১ প্রকাশকের অংশ না নেওয়ার ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চুড়ান্ত ফল প্রকাশ দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার মাদক উদ্ধার, আটক-১ না’গঞ্জে সম্মিলিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় গণভোট ও সংসদ নির্বাচন: ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য যে ৪ পদ্ধতিতে পাওয়া যাবে যৌথবাহিনীর অভিযানে ফরিদপুরে পুকুর সেচে মিলল ৭টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র কক্সবাজারের গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোটসহ ৩৪ জেলে আটক শ্রীমঙ্গলে র‍্যাব-৯’র অভিযানে ৫টি এয়ারগ্যান জব্দ দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, গুরুতর আহত-১ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন আজ টেকনাফে বেপরোয়া দ্রুতগতির বাসের ধাক্কা: টমটমচালক নিহত, আহত-৬ নারায়ণগঞ্জে নিজ পার্লারের টয়লেটে মিলল নারী উদ্যোক্তার অর্ধগলিত মরদেহ, স্বামী আটক  ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে যোগাযোগ মাধ্যম মেটা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতিতে নজিরবিহীন অচলাবস্থা, জাতীয় অর্থনীতিতে ‘মহাবিপর্যয়’ ডিবি পরিচয়ে সিটি গ্রুপের তেলের গাড়ি ডাকাতি; ৪বছর পর রহস্য উদ্ঘাটনসহ গ্রেপ্তার-১ জালিয়াতি করে বিসিএস ক্যাডার ১ডজনের মধ্যে দুজনই নারায়ণগঞ্জ দাবড়ে বেড়িয়েছেন নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-৪ অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, সামনেও থাকবো: মোহাম্মদ আলী বড়লেখার সীমান্তবর্তী এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার কিশোরগঞ্জে নির্বাচনী প্রচারণায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজারে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৮টি মোবাইল উদ্ধার কুলিয়ারচরে চুরি-ছিনতাই বেড়েই চলছে, ওসির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ আজ পবিত্র শবেবরাত, মুসলিম উম্মাহের মহিমান্বিত রজনী বিএনপির জোট প্রার্থী কাসেমীর নির্বাচনী প্রচারণা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান কুলিয়ারচরে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক বীর মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে প্রযুক্তিগত ত্রুটির জটিলতা কেটে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী চরম উৎকন্ঠা ও আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে: আল জাজিরাকে মাহফুজ আনাম নির্বাচন-গণভোটে মোটরসাইকেল চলাচলে ৩ দিনের বিধি-নিষেধ আরোপ দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১ অর্থের অপব্যবহার ঠেকাতে ৮–১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’ টেকনাফে নির্বাচনকালীন আইনশৃংখলা বিষয়ক পূর্ব প্রস্তুতিমূলক বিজিবির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আবারও ৩.০ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক-১৭৭৪ শুরু হলো রক্তে রাঙানো গৌরবময় ভাষার মাস নির্বাচন থেকে ছিটকে পড়লেন মঞ্জুরুল আহসান মুন্সী, লিভ টু আপিলও খারিজ শ্রমিকদের শাটডাউন ও পুলিশের নিষেধাজ্ঞা; কঠোর অবস্থানে বন্দর কর্তৃপক্ষ মৌলভীবাজারে সর্বোচ্চ স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন করেছে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স আচরণবিধি বা নির্বাচনী আইনের সঙ্গে যায় না এমন কিছু সহ্য করব না: ডিসির হুশিয়ারী দেশের বাজারে কমলো সব ধরনের জ্বালানি তেলের মূল্য ইসিতে অনলাইনে পর্যবেক্ষক কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস নির্বাচনে না’গঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন প্রস্তুত দৌলতপুর সীমান্তে অস্ত্র পাচার বাড়ছে, নির্বাচনে বিরূপ প্রভাবের শঙ্কা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-১০ সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস-মাদক-চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না: মান্নান গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’-‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে, যা জানাল সরকার শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫০তম বিসিএস’র প্রিলি আজ, পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার  চা বাগান শ্রমিক ও শ্রামগঞ্জের মানুষের জানা নেই গনভোট কি?  শনিবার থেকে চট্টগ্রাম বন্দর শাটডাউনের ঘোষণা শ্রমিকদের উখিয়া ও হোয়াইক্যংয়ে বিজিবির টানা অভিযানে ৫৬ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফ ও সেন্টমার্টিন দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক শরীরে যেসব সমস্যার কারনে চোখের নিচে কালি পড়ে রাজধানীসহ তিন জেলায় বৃহস্পতিবার থেকে নামছে ৩৮ প্লাটুন বিজিবি  শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত , আহত অর্ধশতাধিক মৌলভীবাজারে পাগলা কুকুরের কামড়ে শিশু-নারী ও বৃদ্ধসহ আহত-৫২ কুলাউড়ায় নদীর চর কেটে কোটি টাকার বালু বিক্রির অভিযোগ লীজ গ্রহীতার শীলখালীতে ইয়াবা পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ চালক আটক গাইবান্ধায় জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা, আহত-৭ সীমান্তে অনিশ্চয়তার ছায়া:  টেকনাফে দুই কিশোর আহত টেকনাফে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ২৬হাজার ৫’শ ইয়াবাসহ চালক আটক কক্সবাজারে ছয় লাখ ত্রিশ হাজার ইয়াবা ও দশ কেজি হিরোইনসহ আটক-২ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে ইসির বিশেষ পরিপত্র জারি গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, খোলা হবে ১২ই ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাভাতা পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ শ্রীমঙ্গলে বিপুল পরিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ আটক-১ বেরিয়ে এলো সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয়সহ লোমহর্ষক হত্যা রহস্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন, শতাধিক ঘর পুরে ছাই আজমেরী ওসমানের ঘনিষ্ঠ ২ ভ্যানগার্ড বিদেশি পিস্তল ও গুলিসহ কুমিল্লায় আটক সকল মতভেদ ভূলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাসুদুজ্জামানের নারায়ণগঞ্জে ঔষধ প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড না’গঞ্জে র‍্যাবের পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই; প্রধান আসামি বেল্লাল গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ১৭ভবনে ৫’শ ও রেড চিলি ক্যাটারিং’র সংযোগ বিচ্ছিন্নসহ ১লক্ষ ৪৫ হাজার অর্থদন্ড

আজ ১০ই মহরম, পবিত্র আশুরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৫:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।

আজ রোববার মহরমের দশ তারিখ, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে আশুরা এক অসামান্য মাহাত্ম্য-তাৎপর্যে উজ্জ্বল। ইবাদত-বন্দেগির জন্যও এ দিবসটি অতুলনীয়।

কারবালার মর্মন্তুদ শোকগাথা এ দিবসকে গভীর কালো রেখামালায় উৎকীর্ণ করে রেখেছে। ৬১ হিজরি সালের এই দিনে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহিদ হন।

পবিত্র আশুরা তাই মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও মর্মস্পর্শী বিয়োগাত্মক-শোকাবহ দিন। দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন। এ দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তাই তিনি এ দিনে রোজা পালনের সওয়াব প্রদান করে থাকেন বহুগুণে।মুসলিম উম্মাদের কাছে বিগত বছরের গোনাহর কাফফারা হিসেবে মহরমের দুটি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ।

হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর প্রিয় মহরম মাসের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো রাতের (তাহাজ্জুদ) নামাজ (সহিহ মুসলিম)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় আগমন করলেন তিনি আশুরার দিনে ইহুদিদের রোজা পালন করতে দেখলেন। ‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত তিনি বলেন,  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় এসে দেখলেন যে, ইহুদিরা আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিগ্যেস করলেন, এটা কোন দিন যে তোমরা রোজা পালন করছ? তারা বলল, এটা এমন এক মহান দিবস যেদিন আল্লাহ মুসা (আ.) ও তার সম্প্রদায়কে নাজাত দিয়েছিলেন এবং ফেরআউনকে তার দলবলসহ ডুবিয়ে মেরেছিলেন। মুসা (আ.) শুকরিয়া হিসেবে এ দিনে রোজা পালন করেছেন। এ কারণে আমরাও রোজা পালন করে থাকি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমরা মুসা (আ.)-এর অধিকতর ঘনিষ্ঠ ও নিকটবর্তী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা পালন করলেন ও অন্যদের রোজা পালনের নির্দেশ দিলেন (বুখারি ও মুসলিম)। আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করা হলো, তিনি বললেন, আমি আশা করি আল্লাহর কাছে এটি বান্দার বিগত এক বছরের গুনাহসমূহের কাফফারা হিসেবে গণ্য হবে (মুসলিম হা/১১৬২; মিশকাত হা/২০৪৪)। ইবনে আব্বাস (রা.) বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ রোজা ছাড়া অন্য কোনো রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি।

আর তা হলো আশুরার রোজা ও এই রমজান মাসের রোজা (বুখারী ও মুসলিম)। ইবনে আব্বাস (রা.) বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার রোজা পালন করলেন ও অন্যকে পালন করার নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম (রা.) বললেন, এটা তো এমন এক দিন যাকে ইহুদি ও খ্রিষ্টানরা সম্মান করে থাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আগামী বছর আসলে ইনশা-আল্লাহ আমরা নবম তারিখে রোজা পালন করব। ইবনে আব্বাস (রা.) বলেন, পরবর্তী বছর আসার আগেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকাল করলেন (মুসলিম)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আশুরা দিবসে রোজা পালন কর ও এ ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা কর। সহিহ বুখারি ও মুসলিমের হাদিস অনুযায়ী পবিত্র আশুরার দিনে মুসা (আ) ও তার সাথিদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা প্রমাণিত নয়। এ দিনে মহান আল্লাহ তার রাসূল মুসা (আ.) ও তার সঙ্গী বনী ইসরাইলকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করেন এবং ফিরাউন ও তার সঙ্গীদের ডুবিয়ে মারেন। পবিত্র আশুরার দিন মুসলিম জাহানের জন্য যে কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

মহরম নিয়ে প্রচলিত কুসংস্কার,

সাধারণ মানুষের মধ্যে মহরম মাস সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে। যেমন এ মাসে বিয়েশাদি না করা, নতুন ঘরবাড়ি নির্মাণ না করা, কোনো শুভ কাজ বা ভালো কাজের সূচনা না করা, গোশত না খাওয়া ও নিরামিষ আহার করা, পান না খাওয়া, নতুন কাপড় ও সুন্দর পোশাক পরিধান না করা, সাদা কাপড় বা কালো কাপড় তথা শোকের পোশাক পরা, সব ধরনের আনন্দ-উৎসব পরিহার করা—এসবই কুসংস্কার।
পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সংবাদপত্রসমূহ বিশেষ প্রবন্ধ নিবন্ধ প্রকাশ করেছে। পবিত্র আশুরা উপলক্ষে আজ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান এবং সংবাদপত্র অফিসসমূহে ছুটি থাকবে। পবিত্র আশুরা উপলক্ষে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন আলোচনার আয়োজন করেছে। আশুরা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমুখ বিবৃতি দিয়েছেন।

আশুরার তাজিয়া মিছিল:

সকাল ১০টায় প্রতি বছরের মতো এবারও আশুরার তাজিয়া মিছিল বের করা হবে। হোসেনি দালান থেকে মিছিলটি লালবাগ আজিমপুর হয়ে ঝিগাতলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আশুরা উপলক্ষে হোসেনি দালান চত্বরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। গতকাল সন্ধ্যা থেকে পুরান ঢাকার হোসেনি দালানে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। গতকাল মাগরিবের নামাজের পর থেকে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হচ্ছে।

সূত্র :সংগৃহীত

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

আজ ১০ই মহরম, পবিত্র আশুরা

আপডেট সময়- ০৫:০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫