শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

ট্রাম্পের হুমকির পর আয়াতুল্লাহ খামেনেয়ির পাল্টা জবাব ‘যুদ্ধ শুরু হলো’

 

অনলাইন নিউজ ডেস্ক।।

ইসরায়েল-ইরান সংঘাত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর অবশেষে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই।

বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘যুদ্ধ শুরু হলো।’
ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে, খামেনেই তার পোস্টে লিখেছেন ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ এখানে ‘হায়দার’ নামটি প্রায়শই হযরত আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন।
পোস্টটির সঙ্গে একটি প্রতীকী ছবিও দেওয়া হয়েছে, যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন এবং আকাশে আগুনের রেখা দেখা যাচ্ছে।
আরেকটি পোস্টে আয়াতুল্লাহ খামেনেই আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’
এই বার্তাটি এমন এক সময়ে এলো, যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছিলেন। একইসাথে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, “আপাতত” খামেনেইকে হত্যা করার বিষয়টি স্থগিত রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পর খামেনেইয়ের এটিই প্রথম প্রকাশ্য বার্তা।
এই ঘোষণার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাত আরও নতুন মোড় নেবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...