শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ২৭ হাজার কারাবন্দীকে সহায়তা প্রদান

 

ছবি: জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)

 

অনলাইন নিউজ ডেস্ক।।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেশের ১ লাখ ২৭ হাজার ৯৩ জন কারাবন্দীকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী জনগণের জন্য এ সেবার আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন।
প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি: ১৬৪৩০) এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে (ঢাকা ও চট্টগ্রাম) ২৯ হাজার ২৭৪ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন।
প্রতিবেদনে বলা হয়, দেশের আর্থিকভাবে অস্বচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’ অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে।

এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...