শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

না’গঞ্জ দর্জিশ্রমিক দলের খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে অতিথিদের মাথায়! 

বিশেষ প্রতিনিধি,আল মামুন খান।।
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির মল্লিক এর সভাপতিত্বে এবং মহানগর দর্জি শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূর ইসলাম এর আয়োজনে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় রহমতুল্লাহ মুসলিম ইনিস্টিউট শপিং কমপ্লেক্স প্রাঙ্গনে রবিবার ১লা জুন বেলা ১২টার সময় মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ অনুষ্ঠান স্থলের ছাদের প্যান্ডলের বাঁশ ও ত্রিপল ভেঙে পড়ে আমন্ত্রিত অতিথি, নেতাকর্মী ও সাংবাদিকদের মাথার উপর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির নেতা কর্মী সমর্থকদের মাঝে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে ভেঙে পরা প্যান্ডেলের নিচ থেকে একে একে বেরিয়ে নিরাপদ স্থানে যান অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা তারুণ্যের অহংকার জাকির খানের। কিন্তু শারীরিক অসুস্থতার কারনে তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তার অবর্তমানে সেই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুর সবুর খান সেন্টু।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুব দলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ মহানগর বিএনপি,  শ্রমিক দল ও দর্জি শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এ বিষয়ে মহানগর বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকদের মাঝে চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সমালোচনা করে মন্তব্য করছেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এর বক্তব্যের ‘স্মার্ট বাংলাদেশ’ অনুরূপ এখন ‘স্মার্ট নারায়ণগঞ্জ’ দেখতে পাওয়া গিয়েছে আজ দর্জি শ্রমিক দলের কর্মসূচিতে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...