ডিএমপির ৬ ডিসির দায়িত্বে রদবদল
- আপডেট সময়- ০৬:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির ডিসি এন এম নাসিরউদ্দিনকে ডিবির ওয়ারী বিভাগের ডিসি হিসেবে, এবং ডিসি খন্দকার ফজলে রাব্বিকে ডিবির মতিঝিল বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে গুলশান বিভাগের ডিসি এবং ডিএমপির ক্রাইম বিভাগের ডিসি মো. মনিরুল ইসলামকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, ডিবির উত্তরা বিভাগের এডিসি মির্জা তারেক আহমেদ বেগকে একই বিভাগের ভারপ্রাপ্ত ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।এই রদবদলের ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করছে ডিএমপি।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































