শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ

শরণখোলায় ব্যবসায়ীর ওপর দুর্বৃত্তের হামলা

 

মোঃ কামরুল ইসলাম,
শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের হামলায় খোকন হাওলাদার (৩০) নামে একজন ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ মে)রাত সাড়ে দশটার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোকন কে রাতেই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 খোকনের বড়ভাই মোঃ আনোয়ার হোসেন বলেন, তার ছোট ভাই খোকন হাওলাদার উপজেলার নলবুনিয়া বাজারে মোবাইল ফ্লেক্সি, বিকাশ ও নগদের ব্যবসা করেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রায়েন্দা বাজার হতে নলবুনিয়া গ্রামের বাড়ী যাওয়ার পথে মঠেরপাড় গ্রামের বালিরমাঠ (বড়ব্রীজ সংলগ্ন) নামক স্থানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলার খাদা গ্রামের বরকত আকন ও সুমন আকন অতর্কিতে খোকনের উপর ঝাপিয়ে পড়ে । তারা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময়  খোকনের পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল টাচফোন ছিনিয়ে নেয়। খোকনের ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসালে দুর্বৃত্তরা পালিয়ে  যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন পথচারীদের সহায়তায় রাত ১১টার দিকে আহত খোকনকে  উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।
 এ ঘটায় থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে খোকনের বড়ভাই জানিয়েছেন।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, তিনি বিষয়টি জানেন না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...