শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে রেমিট্যান্স পাঠাতে গুনতে হবে ৫% শুল্ক

অনলাইন নিউজ ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের নিজ দেশে টাকা পাঠাতে গেলে বাড়তি অর্থ গুনতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ‘বড় সুন্দর বিল’ আইন হলে আর্থিক চাপে পড়বেন লাখ লাখ বিদেশি নাগরিক। এছাড়া নাগরিকত্ব পেতেও বাড়তি টাকা দিতে হবে সরকারকে।

আমেরিকার প্রেসিডেন্টের নতুন অস্ত্র ‘একটি বড় সুন্দর বিল’ (ওয়ান বিগ বিউটিফুল বিল)। রোববার (১৮ মে) রাতে মার্কিন প্রতিনিধি পরিষদের বাজেট কমিটি এ বিলের পক্ষেই ভোট দিয়েছে।

যদি এ বিলটি আইনে পরিণত হয়, তবে বিপদে পড়তে পারেন আমেরিকায় বসবাসকারী লাখ লাখ অভিবাসী। নতুন আইন কার্যকর হলে আমেরিকা থেকে নিজ নিজ দেশে পরিবারের কাছে টাকা পাঠানো আরো ব্যয়বহুল হতে চলেছে আমেরিকায় বসবাসকারী অনাবাসীদের জন্য।

আমেরিকায় এ বিল চালু করার বিষয়ে বারবার মুখ খুলেছেন ট্রাম্প তার ১ হাজার ১১৬ পাতার এ বিলে জোর দেওয়া হয়েছে কর কাঠামোর ওপর।

আমেরিকায় যারা এইচ-১বি এবং গ্রিনকার্ড নিয়ে বসবাস করেন, তারাই বেশি সমস্যায় পড়বেন। আমেরিকার নাগরিক নন, অথচ কর্ম বা ব্যবসা সূত্রে সেই দেশে থাকেন, তারা নতুন কর কাঠামোর আওতায় পড়বেন।

বিলে প্রস্তাব করা হয়েছে, মার্কিন নাগরিক নন, এমন ব্যক্তিরা যদি আমেরিকায় উপার্জিত টাকা নিজের দেশে পাঠাতে চান, তবে তার ওপর ৫ শতাংশ কর চাপানো হবে। করের ব্যাপারে কোনো ছাড় সীমার কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ যে কোনো পরিমাণ মূল্য পাঠালেই তাকে কর দিতে হবে।

তবে কেউ যদি আমেরিকার নাগরিক হন, তবে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। -দ্য গার্ডিয়ান

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...