শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি

মা-বৌকে উদ্দেশ্য করে আবেগতাড়িত চিরকুট লিখে র‍্যাব-৭’র এএসপির আত্মহনন

 

‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি সবকিছু মায়ের জন্য’..!

 

স্টাফ করেসপন্ডেন্ট।।

 

চট্টগ্রামে নিজ কার্যালয়ে র‍্যাবের পলাশ সাহা নামে এক সিনিয়র সহকারী পরিচালক মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও র‍্যাব ক্যাম্পে মারা যান পলাশ সাহা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পলাশ সাহা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, বেলা ১২টার দিকে র‍্যাবের এক কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত এএসপি পলাশ সাহা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি নিজের অফিস রুমে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র‍্যাব সদস্যরা তার কক্ষে যান এবং তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। ওই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...