শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

পটুয়াখালীর দুমকীতে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকীতে হামলার পরে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে বখাটের হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার চাচাতো নাতি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। নানাবাড়ির সুবাদে বর্তমানে একই বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিয়া।
স্থানীয় লোকজনের ভাষ্য,গভীর রাতে আকবর খানের বসতঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি পান করতে চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খুললে ঘরের পেছনের দিক থেকে ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করে বাবুলকে পিটিয়ে জখম করে মনির। তাণ্ডবের একপর্যায়ে অন্ধ বৃদ্ধা পিয়ারা বেগমকে ধর্ষণ করে হত্যা করে সে। অপরদিকে ঘর ভাঙার শব্দ পেয়েই ভয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নেন রাশিদা বেগম।
নিহতের ছেলের স্ত্রী রাশিদা বেগম বলেন,ওদের (মনির) সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। গতকালও সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে সে।
অপর স্বজনদের দাবি, মৃত আকবর খানের স্ত্রী পিয়ারা বেগমকে গভীর রাতে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এ সময় অভিযুক্তদের ফাঁসির দাবি করেন তারা। এছাড়াও অভিযুক্ত মনির ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।
দুমকী থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনাটির এখনো তদন্ত চলছে বলেও জানিয়েছে দুমকী থানা পুলিশ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...