শিরোনাম
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জে মুরাদ হত্যার পলাতক আসামি ২১ বছর পর র‍্যাবের জালে

 

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লাস্থ তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারের তথ্যটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।

গ্রেপ্তারকৃত আসামি নাম হলো- মো. মাসুম হোসেন (৪৭), পিতা-আব্দুল আহাদ,তল্লা ছোট মসজিদ,-ফতুল্লা থানা, জেলা-নারায়ণগঞ্জ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ২১ বছর পর ফতুল্লার কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালত।

গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।

তথ্য সূত্রে জানা গেছে,  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুম ফতুল্লার তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। অপরদিকে নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। ২০০৪ ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা সংঘবদ্ধভাবে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মিহত মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানা একটি হত্যা মামলা দায়ের করে। দায়ের করা সেই মামলার বিচার কার্য শেষে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।

আলোচিত এই হত্যাকান্ডের রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো মাসুমকে র‍্যাব-১১ একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লার ছোট মসজিদ এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...