বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত মুরাদ হত্যার ২১ বছর পর সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে ফতুল্লাস্থ তল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের তথ্যটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১১ স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
গ্রেপ্তারকৃত আসামি নাম হলো- মো. মাসুম হোসেন (৪৭), পিতা-আব্দুল আহাদ,তল্লা ছোট মসজিদ,-ফতুল্লা থানা, জেলা-নারায়ণগঞ্জ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘ ২১ বছর পর ফতুল্লার কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালত।
গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।
তথ্য সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুম ফতুল্লার তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। অপরদিকে নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে। ২০০৪ ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো.মাসুদসহ তার সহযোগিরা সংঘবদ্ধভাবে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মিহত মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানা একটি হত্যা মামলা দায়ের করে। দায়ের করা সেই মামলার বিচার কার্য শেষে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
আলোচিত এই হত্যাকান্ডের রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো মাসুমকে র্যাব-১১ একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তল্লার ছোট মসজিদ এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.