শিরোনাম
শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২

পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ

পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পানিতে ডুবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক মারা যাওয়ার ঘটনায় পটুয়াখালী মেডিকেলের চিকিৎসক ডা. শামীম আল আজাদকে ওএসডি করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তিনদফা দাবি আদায়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তি হচ্ছে রোগীদের।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে যৌথভাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মেডিকেল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা তিনদফা দাবি ঘোষণা করেন।
দাবিগুলো হচ্ছে- ডা. শামীম আল আজাদের ওএসডির আদেশ প্রত্যাহার করা, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা ও নতুন ভবন চালু করা।
আন্দোলনরত মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঘটনার দিন পবিপ্রবির শিক্ষার্থীরা তাদের অসৌজন্যমূলক আচরণ ও ভাঙচুর করেন। উল্টো এ ঘটনায় তদন্ত চলাকালীন সময়ে অন্যায়ভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ওএসডি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ থাকবে। এসময় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারি দেন।
উল্লেখ্য,চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় বিক্ষোভের পর বুধবার চিকিৎসক ডা.শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অভিযোগ অস্বীকার করে অনকলে দায়িত্বে থাকা ওই চিকিৎসক এ প্রতিবেদককে জানান, চিকিৎসায় কোন ঘাটতি ছিল না। দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকায় রোগীকে বাঁচানো সম্ভব হয়নি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...