শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

গাইবান্ধায় লক্ষাধিক পুণ্যার্থীর অষ্টমী স্নানোৎসব, ব্রহ্মপুত্র-যমুনায় ভেসেছে ভক্তির ঢেউ

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরে শনিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান পালিত হয়েছে। পাপমোচন ও পুণ্যলাভের আশায় জেলার সাত উপজেলা থেকে হাজার হাজার ভক্ত নদীতীরে সমবেত হন।
গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী ও সাঘাটা উপজেলার বিভিন্ন ঘাটে অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। ফুলছড়ির বালাসীঘাট ও পুরাতন ফুলছড়ি ঘাট, সদরের কামারজানি ঘাট, সুন্দরগঞ্জের উজান বুড়াইল চর এবং সাঘাটার ব্রহ্মপুত্র তীরে ভক্তদের প্রধান সমাগম ঘটে। পানির স্তর কম থাকায় অনেক স্থানে হাঁটু পানিতে স্নান করেন পুণ্যার্থীরা।
হিন্দু শাস্ত্রমতে, অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে স্নান করলে সকল পাপ মুক্ত হয়। মহাভারতের কাহিনী অনুযায়ী পরশুরামের পাপমোচনের স্মরণে এই রীতি চলে আসছে। ভক্তরা ফুল, বেলপাতা, ডাব, ধান-দুর্বা ও পূজার সামগ্রী নিয়ে নদীতে অবগাহন করেন। বিভিন্ন মন্দিরের পুরোহিতরা পূজা-অর্চনায় সহযোগিতা করেন।
স্নানকে ঘিরে ফুলছড়ি, বালাসীঘাট, কামারজানি ও সাঘাটায় বড় ধরনের মেলা বসে। মেলায় মাটির পুতুল, হস্তশিল্প, চিনির মিষ্টি, নাগরদোলা ও স্থানীয় কৃষিপণ্যের সমারোহে মুখরিত হয় নদীতীর। গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জের মেলাগুলোতে মাছ ও কৃষি উপকরণের বিশেষ আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, আনসার ও ভিজিল্যান্স টিম সারাদিন তত্ত্বাবধান করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...