শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

কলারোয়ায় মায়ের হাতে দেড় বছরের শিশু কন্যা খুন

 

ইব্রাহীম হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় নিজের দেড় বছরের শিশু কন্যাকে জবাই করে হত্যা করেছে গর্ভধারিনী মা।

 

শুক্রবার আনুমানিক বেলা বারোটার দিকে কলারোয়া উপজেলার বাটরা গ্রামে  এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

 

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং ঘাতক  তানিয়া ওরফে আসমা কে ঘটনাস্থল থেকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি পুলিশ উদ্ধার করেছে।

সন্তান হত্যাকারী তানিয়া ওরফে আসমা(২৪) কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।

 

খাদিজার চাচা কামরুল জানান, খাদিজার নানি জানালা দিয়ে দেখতে পান তার মেয়ে তানিয়া নিজ ঘরের ভীতরে বটি দিয়ে কিছু কাটছে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে বলে শয়তান মারছি। কাছে গিয়ে দেখতে পান তার দেড় বছরের শিশু কন্যা খাদিজার গলার চারপাশে বটি দিয়ে এলোপাথাড়ীভাবে কাটছে।

 

 এলাকাবাসীরা জানান তানিয়া কিছুটা মানষিক ভারসাম্যহীন। তার স্বামী তৌহিদুল ও মানসিক ভারসাম্যহীন।

 এই দম্পতির দুই সন্তানের মধ্যে খাদিজা ছোট। বড় ছেলে তানভীর এর বয়স আড়াই বছর।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে আটক করি। শিশুটির মরদেহ  ময়নাতদন্তের  জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কলারোয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...