শিরোনাম
শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২ শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ আটক-১ নারায়ণগঞ্জে দুই বাসে অগ্নি সংযোগ: ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০জনের বিরুদ্ধে মামলা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় এক মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস এবার লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় ভূঁইগড় সোনালী সংসদের সভাপতিসহ গ্রেপ্তার-২

কুষ্টিয়ায় তুলা চাষীদের সাফল্যে দাম বৃদ্ধির দাবি

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়া জেলায়। এ জেলার তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলার চাহিদাও বেশী। তবে এবছর তুলার ফলন সন্তোষজনক হলেও উৎপাদন খরচ বেশী হওয়ায় দাম বৃদ্ধির দাবি চাষীদের। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ২ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের তুলার চাষ হয়েছে। যার সিংহভাগই সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায়। তবে মৌসুমের শুরুতে অতিবর্ষণে ক্ষতির সম্মুক্ষীন হোন চাষীরা। প্রতি বিঘা জমিতে তুলা চাষে চাষীদের খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। ফলন হয়েছে বিঘাপ্রতি ৮ থেকে ১০ মন। ৪ হাজার টাকা তুলার মন হওয়ায় লাভের অংক কম হবে বলে চাষীদের দাবি। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের তুলাচাষী রুস্তুম আলী জানান, এবছর তুলা চাষে চাষীদের খরচ বেশী হওয়ায় বর্তমান বাজার দরে লাভের অংক কম হবে। একই কথা জানিয়েছেন প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামের তুলাচাষী ইসমাইল হোসেন। কুষ্টিয়া অঞ্চলের তুলার আঁশ ভাল হওয়ায় এর চাহিদাও বেশী। আন্তর্জাতিক বাজারদর সমন্বয় করে মিল মালিক ও ব্যবসায়ীরা তুলার দাম নির্ধারণ করে এ অঞ্চলের তুলা ক্রয় করা হয় বলে জানিয়েছেন আল মদিনা ইন্ড্রাষ্ট্রিজ লি. এর স্বত্বাধিকারী গোলাম ফরহাদ। কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন জানান, তুলা চাষীদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারন, বীজতলা রোগমুক্ত রাখতে চাষীদের কারিগরি পরামর্শ সহ সার্বিক সহায়তা দিয়ে থাকে তুলা উন্নয়ন বিভাগ। তুলার ন্যায্য মূল্য নিশ্চিত হলে চাষীরা তুলাচাষে আগ্রহী হবে এবং চাহিদা নির্ভর তুলা চাষ বৃদ্ধি পাবে এমনটি মনে করেন সংশ্লিষ্টরা।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...