শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক না’গঞ্জ যুব সংসদের মুন্নাকে সভাপতি ও সাগরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা হজ্ব যাত্রীদের টিকিটের প্রলোভনে ২ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক চক্রে মূলহোতা আটক সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে বাসে দূর্বৃত্তের আগুন, প্রাণে বাঁচলো ১৬ যাত্রী নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ

শিশু আছিয়া ধর্ষণ ইস্যুতে গাইবান্ধায় ফাঁসির দাবিতে মানববন্ধন

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার (৯ মার্চ) বেলা ১২টার দিকে গাইবান্ধা সরকারি কলেজের মাঠ থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন।
বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা “তুমি কে আমি কে, আছিয়া আছিয়া”, “ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই” ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ শেষে কলেজ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবান হাসান রিয়াদ বলেন, “৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকের অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, গত ৫ মার্চ, বুধবার রাতে মাগুরা পৌর এলাকায় শিশু আছিয়া তার বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে বোনের শ্বশুর হিটু মিয়ার কাছে ধর্ষণের শিকার হয়। ঘটনায় গুরুতর আহত আছিয়াকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে পিআইসিইউতে অচেতন অবস্থায় রয়েছে শিশুটি। চিকিৎসকদের মতে, আছিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন।
এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি হিসেবে শিশুটির ভগ্নীপতি সজিব (১৮), সজিবের ভাই রাতুল (১৭), তাদের বাবা হিটু মিয়া (৪২) ও মা জাবেদা বেগম (৪০)কে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরা সকলেই পুলিশ হেফাজতে রয়েছেন।
গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি সমাজের বিভিন্ন স্তরে আলোড়ন সৃষ্টি করেছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিবাদী আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়েছে। শিশু আছিয়ার ন্যায়বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে গাইবান্ধাসহ সারাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...