শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদী শুকিয়ে চৌচির হয়ে হারিয়েছে জৌলুস 

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজের নিচে প্রমত্তা পদ্মা নদী শুকিয়ে হারিয়েছে তার জৌলুস। পদ্মা নদী হার্ডিঞ্জ ব্রিজের নিচে চলছে চাষাবাদ। পর্যাপ্ত পানি না থাকায় এখন বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ হচ্ছে। এবছর হার্ডিঞ্জ ব্রিজের নিচে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে। শুষ্ক মৌসুম শুরু হতেই নাব্যতা হারিয়েছে খরস্রোতা পদ্মা। এক সময়কার ভরা যৌবনা পদ্মা শুকিয়ে ধু ধু বালু চরে পরিণত হয়েছে। পানি কমায় বাড়ছে চরের বিস্তৃতি।
প্রমত্তা পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের ২পাশে এখন মরুময় ধু-ধু বালুচর। পদ্মার সঙ্গে বিভিন্ন অঞ্চলের খাল বিল শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে পদ্মার শাখা, উপশাখা নদীগুলোও। বেশ কিছু ছোট নদী এখন মরা খালে পরিণত হয়েছে। বর্তমান পদ্মায় পানি থাকলেও কোনও স্রোত নেই। অনেক আগেই পদ্মা পানি শূন্য হয়ে গেছে। পদ্মার শাখা, উপশাখা নদীগুলো মূলত পদ্মাকে ঘিরেই এর সৌন্দর্য বিরাজ করে। কিন্তু শুষ্ক মওসুমের আগেই পদ্মার পানিশূন্য হয়ে পড়ায় এর প্রভাব পড়েছে এসব নদী ও খাল বিলে। পদ্মার মতই নাম করা নদী গুলো শুকিয়ে গেছে। চির যৌবনা ছুটে চলা পদ্মা এখন পানি শুন্য নদী। দুর দিগন্তে যতদূর চোখ যায় শুধু ধু ধু বালুর চর। তবে এবার বৈশাখ আসার আগেই যতটুকু পানি পদ্মায় রয়েছে তা আর দেখা যাবে না বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। সংশ্লিষ্টদের মতে মূলত নদীর তলদেশ ভরাট হয়ে বালুচরের উচ্চতা বেড়ে গেছে। বর্ষা মওসুমে মাস তিনেকের জন্য নদীতে পানি থাকলেও সারা বছর জুড়েই তলানিতে থাকে পানি। পদ্মায় শেষ পর্যন্ত যে পানি থাকে কোনও কাজে লাগে না। বেশিরভাগ সময় একেবারে নাগালের বাইরে এ পানি অবস্থান করে। যা দিয়ে সেচের কাজও করতে পারে না কৃষকরা।
জেলে আমজাদ হোসেন বলেন, প্রমত্তা পদ্মা নদীতে পানি শুকিয়ে যাওয়ার কারণে জেলেদের একটি বড় অংশ বেকার হয়ে যায়। যারা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তাদের এখনই দুর্দিন শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকেই পদ্মা নদী থেকে নৌকা ও জাল গুটিয়ে নিয়েছে। তারা মাছ শিকার না করে দিনমজুর, অটো, ভ্যান ও রিক্সা চালানোর পেশা বেছে নেয়। পরিবেশবিদ আতাউর রহমান বলেন, আমরা অনেক আগে থেকেই নদী বাঁচাও আন্দোলন করে যাচ্ছি। তবে মূল বিষয়টি হলো ভারত আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং মানবাধিকার লঙ্ঘন করে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানি একতরফাভাবে সরিয়ে নিচ্ছে। এ কারণে পদ্মা থেকে শুরু করে শাখা উপশাখা নদীগুলো শুষ্ক মওসুমের আগেই শুকিয়ে যাচ্ছে। আর এর প্রভাব পড়ছে এ অঞ্চলের মানুষের ওপর। কৃষক হাবিবুর রহমান বলেন, হার্ডিঞ্জ ব্রিজের পূর্ব পাশে লালন শাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজের মাঝখানে পদ্মার চরে গাজর চাষের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আগাম জাতের গাজরের ভালো ফলন হয়েছে। বিঘা প্রতি ১ লাখ টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত দামে গাজর বিক্রি হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এবারে গাজর আবাদের খরচ বেড়েছে। গাজরের বীজ এবারে কৃষকরা বেশি দামে বিক্রি হয়েছে। পাশাপাশি কৃত্রিম সার সংকটের কারণে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে আবাদের শুরুতে তীব্র খরায় দ্বিগুণ সেচ দিতে হয়েছে। গাজর চাষে আগে খরচ হতো সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এবারে হয়েছে ৬০-৭০ হাজার টাকা। তবে সার ও বীজের দাম বৃদ্ধির পাশাপাশি বিদেশ থেকে গাজর আমদানির ফলে কৃষকরা দেশীয় গাজরের ন্যায্যমূল্য পাচ্ছেন না। গাজর চাষিদের কেউ কেউ আগাম গাজরের দাম পেয়ে খুশি। আবার অনেকেই সার, বীজসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন না বলে জানিয়েছেন। ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা বলেন, গাজরের বাম্পার ফলনের জন্য বিভিন্ন জাতের বীজ চাষ করে থাকেন কৃষকরা। গাজর চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর গাজরের আবাদ বাড়ছে। এবারে গাজরের বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজারে গাজর যে দামে বিক্রি হচ্ছে তাতে কৃষকরা অনেক লাভবান হচ্ছে। গাজর চাষিদের নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে কৃষি বিভাগ। বর্তমান বাজারে গাজর যে দামে বিক্রি হচ্ছে, তাতে অতিমাত্রায় মুনাফা না হলেও কৃষকদের লাভ ভালই হচ্ছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...