শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

মুন্সীগঞ্জে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার-৫

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

মুন্সীগঞ্জে একটি তেলবাহী জাহাজ থেকে ফার্নেস অয়েল লুটের সাতদিন পর সিরাজগঞ্জের চৌহালীতে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল উদ্ধার করেছে নৌ পুলিশ। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। একই সঙ্গে লুণ্ঠিত ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড ও পাঁচ আসামিকে গ্রেফতার করেছে তারা। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে চৌহালী উপজেলার চরছলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বরগুনা জেলার সড়কগাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খার খাঁর ছেলে রিয়াজ খাঁ (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ারের ছেলে মোহাম্মদ ফেরদৌস (২২), নারায়ণগঞ্জ জেলার চর ধলেশ্বরী গ্রামের আব্দুল বেপারীর ছেলে ইসলাম (৩৯) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আমজাদ তপু (২৬)।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আলমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার সোহেল রানা, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন ও মুন্সিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হাসান।
আরিফ হোসেন জানান, গত শুক্রবার (১০ জানুয়ারি) ভোর ৬ টার দিকে মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ৬ কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে ডাকাত দল। এই ঘটনার পরেরদিন মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা হয়। এ মামলার প্রেক্ষিতে আজ যমুনা নদীর চৌহালীতে চোরাই ফার্নেস অয়েলসহ বাল্কহেডটি পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ওই জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিংফিশার শিপিং লাইন্স। জাহাজের কর্মচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করেছিল একদল ডাকাত। এমন অভিযোগে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭-৮ জন ডাকাতকে আসামি করে মামলা করে। এটি যেহেতু নৌপথের ঘটনা, তাই নৌ পুলিশ মামলাটির তদন্ত করছিল। তবে আজ সিরাজগঞ্জের চৌহালীতে অভিযান চালিয়ে লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...