শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

নেত্রকোনায় সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামের এক পুলিশের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মুমূর্ষু অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি গলি সড়কে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে,  নিহত ওই পুলিশ কর্মকর্তা (এসআই) পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের পুত্র।তিনি জামালপুরের বেতারে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এদিকে, এ হত্যায়কান্ডের সময় ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ দেখা যায়,৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে পূর্বপরিকল্পিতভাবে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এসআই শফিকুল ইসলামকে ঘেরাও করে অকস্মিকভাবে হাতে এবং পায়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি একাধিক বার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে রাখে। এলোপাতাড়ি কোপাতে থাকে।

 

পরে স্থানীয়রা লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এরপর রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ওই এসআই’র ছোট ছেলে রাফিউল ইসলাম জানান,গতকাল বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন আমার বাবা শফিকুল ইসলাম। আজ শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল তাদের। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে।

এ ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বাচ্চু মিয়া জানান, আততায়ীর হাতে নিহত শফিকুল ইসলাম জামালপুরে বেতারে এসআই পদে কর্মরত ছিলেন। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯ টার পর সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এখন পর্যন্ত হামলার কোনো কারণ জানা যায়নি।তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান করছে । এই ঘটনায় একটি মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...