শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

ভালুকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ 

লিমা আক্তার,ময়মনসিংহ:।।
ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে আশরাফ উদ্দীন দপ্তরী নামে এক প্রভাবশালী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পাড়াগাঁয় গতিয়ারবাজার এলাকায় মৃত মলিন চন্দ্র বর্মনের ছেলে শ্রী নীপেন বর্মনের এসএ ১০৩৭ দাগের দুই শতাংশ জমি জোরপূর্বক দখল করে তাতে বিল্ডিং ঘর নির্মাণ করছে একই এলাকার মৃত আজিম উদ্দীন দপ্তরীর ছেলে আশরাফ উদ্দীন দপ্তরী (৪৫), মৃত শামসুল হকের ছেলে শাহীন দপ্তরী, শামসুদ্দীনের দুই ছেলে সালাম (৪০) ও আফাজ উদ্দীন (৪৫), একই এলাকার আফাজ উদ্দীন (৫৫)। এ ঘটনায় শ্রী নীপেন চন্দ্র বর্মন উল্লেখিত ব্যাক্তিদের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোক্ত আশরাফ উদ্দীন দপ্তরী জানান, তারা হিন্দু পরিবারের দাবিকরা সম্পত্তি জোরপূর্বক দখল করেননি। তিনি জমিটির ক্রয় সূত্রে মালিক হয়ে তাতে বিল্ডিং ঘর নির্মাণের দাবি করেছেন।
ভালুকা মডেল থানায় অফিসার ইনচার্জ শামসুল হুদা খান জানান, হিন্দু পরিবারের পক্ষ থেকে দুই শতাংশ জমি জোরপূর্বক দখলের ঘটনার অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...