শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা নারীসহ নিহত-২

 হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৩১ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৮টার কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের মিরপুর উপ‌জেলার রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষ‌ণিক নিহত ওই নারী যাত্রীর নাম জানা‌ গে‌লেও সিএন‌জি চাল‌কের নাম-প‌রিচয় জানা যায়‌নি। নিহত যাত্রীর নাম তা‌নিয়া আক্তার (৩০)। আহত‌দের ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) সৈয়দ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ভেড়ামারা উপজেলার দিকে যাচ্ছিল।
অটোরিকশাটি মিরপুর উপ‌জেলার রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পাথর বোঝাই ডাম্প ট্রা‌ক টায়ার ফে‌টে‌ নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ধাক্কা দেয়। এতে সিএন‌জি‌চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থ‌লেই চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় সিএন‌জি‌চালিত অটোরিকশায় থাকা আরো দুইজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তা‌দের‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠি‌য়ে‌ছে।
কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন ব‌লেন, লাশ উদ্ধার ক‌রে হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ঘটনায় পর ট্রাক রে‌খে চালক ও হেলপার পালিয়ে গেছেন। ডাম্প ট্রাক‌টি পু‌লি‌শের হেফাজ‌তে আছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...