শিরোনাম
নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২

দেশের ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ

 

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

সারাদেশের ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিনা নাসরীনের স্বাক্ষরিত চিঠি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠনো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২০ সাল থেকে দেশের সরকারি সাধারণ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে।
মন্ত্রণালয় বলছে, সম্প্রতি গুচ্ছভুক্ত কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ অগ্রাহ্য করে নিজস্ব উদ্যোগে পৃথকভাবে ভর্তি কার্যক্রম নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তা বাড়তি চাপ ও বিভ্রান্তির সৃষ্টি করবে বলে মনে করছে মন্ত্রণালয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছু সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এক সভায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার জোরালো দাবি জানিয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...