শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

আগামী মার্চের মধ্যে ফের রদবদল হচ্ছে ২৬ জেলার ডিসি

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

দেশের ২৬ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে আবারও রদবদল হচ্ছে। আগামী মার্চের মধ্যে নতুন ফিটলিস্ট তৈরিতে ইউএনও ও এডিসি পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারেন সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৬৪টি জেলায় ডিসি পদে আনা হয় পরিবর্তন। কিন্তু সেখানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকে জায়গা পান বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় নতুন করে ডিসি নিয়োগের ফের নতুন করে ফিটলিস্ট তৈরি হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিঞা জানান, বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন আর ২৭ ব্যাচের ১২ জন কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির ফিটলিস্ট হচ্ছে।
ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট তৈরি করা হচ্ছে।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলছেন, যোগ্য-সৎ কর্মকর্তাদের বাছাই করে জেলা প্রশাসক(ডিসি)নিয়োগ দিতে হবে।
ডিসি পদ ছাড়া ইউএনও পদেও রদবদল করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সচিব।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...