
স্টাফ করেসপন্ডেন্ট।।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ফায়ার সার্ভিস। এ সময় হঠাৎ ফায়ার সার্ভিসের এক কর্মীকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেছে দ্রুতগামী একটি ট্রাক।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সচিবালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।