শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

প্রতিমাসে অনলাইনে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে: ভূমি উপদেষ্টা

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারির মামলা নিষ্পত্তি হচ্ছে।

তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারির মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্‌টওয়্যারের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন উপদেষ্টা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫টি সফ্‌টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছেন। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি অনেকাংশেই দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় ভূমি সংক্রান্ত সেবা দ্রুততম সময়ে পেতে সক্ষম হবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এজেএম সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পরে ভূমি উপদেষ্টা শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...