শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পটুয়াখালীবাসীর

পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফল, দশমিনা,গলাচিপায় ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার ( ২৫ ডিসেম্বর ) রাত ১১ টার পর থেকে ডাকাত আসার গুজবে আতঙ্কিত হয়ে পড়েন পুরো তিনটি উপজেলার হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ডাকাত আসার খবর দেওয়া হয়। এরপর দিক-বিদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ।
কেউ কেউ রাত জেগে নিজের জানমাল ও সম্পদের পাহাড়া দেন। তবে উপজেলা গুলোর কোথাও ডাকাতি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
বিভিন্ন  সূত্র জানিয়েছে,ডাকাতির আতঙ্ক প্রথমে বাউফল উপজেলা থেকে ছড়ায়। এরপরে ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে তা দশমিনা গলাচিপাসহ আশেপাশের আরও দু’একটি উপজেলায় ছড়িয়ে পড়ে ।
এঘটনা শুধু বাউফল দশমিনায় নয় গলাচিপা ও  এমন ঘটনা ঘটেছে বলে শোনা জায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, প্রথমে বাউফল থেকে ঘটনার সূত্রপাত। পরে বহরমপুর ইউনিয়ন থেকে পুরো দশমিনায় ছড়িয়ে পরে। ডাকাত আসার বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ কামাল হোসেন বলেন ডাকাতির ঘটনাটি ছিল গুজব শুধুমাত্র আতঙ্ক ছড়ানো হয়েছে এমন কোন ঘটনা বাউফল উপজেলার কোথাও ঘটেনি,এবিষয়ে বাউফল থানা পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করছেন,তবে সবাইকে সতর্ক থাকার জন্য বলেছেন তিনি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...