শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

টেকনাফে অপহরণের শিকার দুই যুবক উদ্ধারসহ আটক-২

ফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ।
এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
উদ্ধার দুজন জানান, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের বন্দিশালায় আটকে রাখা হয়েছিল।
উদ্ধার দুজন হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলির বৌ বাজার এলাকার মো. হাশিমের ছেলে রহমত উল্লাহ ও ওই এলাকায় বসবাসরত বগুড়া জেলার বাসিন্দা আকাশ (২০)।
আটক দুই অপহরণকারী হলো কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও সালেহ আহমদের ছেলে মো. হাসান। কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই দিন আগে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে মিশুক গাড়ির ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের দুইজনকে আসামিরা সাবরাং নয়াপাড়ায় একটি বন্দিশালায় আটক রেখে মালয়েশিয়ায় পাচার করতে চেয়েছিল।
এসপি জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...