শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

জুলাইয়ের আন্দোলনে চোখ হারানো পটুয়াখালীর সেই সাইদুল পেলেন রিকশা

পটুয়াখালী প্রতিনিধি।।
জুলাইয়ের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির স্প্লিন্টারে চোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করা পটুয়াখালীর দশমিনার সেই যুবক মো. সাইদুল ইসলাম ব্যাটারিচালিত রিকশা উপহার পেয়েছেন। আন্দোলনে চোখ হারানোর পর সাইদুলকে তালাক দিয়ে চলে যান তার স্ত্রী।
সাইদুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মোঃ মৃধার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইদুল সবার বড়। আন্দোলনে আহত মানবেতর জীবনযাপন করা সাইদুলকে তার খারাপ মুহূর্তে স্ত্রী পান্না আক্তার তাকে তালাক দিয়ে দেড় বছরের একমাত্র মেয়ে সুমাইয়াকে নিয়ে চলে যান।
সাইদুল ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন আন্দোলনে সামিল হন তিনি। ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থানের সময় চোখে ও শরীরের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক স্প্লিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। নষ্ট হয়ে যায় তার বাম চোখ। গ্রামে ফিরে অভাব-অনটন পিছু না ছাড়া এই যুবককে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ঢাকার কয়েকজন হৃদয়বান সংবাদ পাঠক সাইদুলকে জীবিকা নির্বাহ করার জন্য একটি ব্যাটারিচালিত রিকশা দেওয়ার সিদ্ধান্ত নেন।
সোমবার (২৩ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের মাধ্যমে সাইদুলকে নতুন একটি রিকশা বুঝিয়ে দেওয়া হয়। নতুন রিকশা পাওয়ার পর মো. সাইদুল ইসলাম বলেন যারা আমাকে নতুন রিকশা দিয়ে জীবিকা নির্বাহের জন্য ব্যবস্থা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে যেসব সাংবাদিক তার জন্য লিখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...