শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

ভৈরবে চানাচুর ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড, ক্ষতির পরিমান কোটি টাকা

ভৈরব প্রতিনিধি।।

 

কিশোরগঞ্জের ভৈরবের কাঠপট্টি এলাকায় মদিনা ফুড প্রোডাক্ট নামের চানাচুর তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে একটার দিকে ভৈরব বাজারের কাঠপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কারখানাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার মালিক শাহাবুদ্দিন জানায়, রাত আনুমানিক ১টার দিকে আগুনের খবর পেয়ে এসে দেখি গোটা কারখানায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় ততক্ষণে কারখানার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কারখানায় থাকা আটা, ময়দা, তেল, চনা, বুট, মজুদ চানাচুর ও যন্ত্রপাতি সবই পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আমার ৭০/৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুসা ভূঞা বলেন, আগুনের খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনের ভয়াবহতা দেখে নদী ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কারখানার ক্ষয়ক্ষতি হয়েছে তবে গোটা ক্ষয়ক্ষতির হিসাব তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...