লিমা আক্তার ময়মনসিংহ।।
ময়মনসিংহের ভালুকায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ কর্মস্থলে যোগদান করেছেন।
তিনি তার কার্যালয়ে যোগদানের পর উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেছেন।
৩৬তম বিসিএস কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ ভালুকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের আগে ময়মনসিংহ ডিসি অফিসে কর্মরত ছিলেন।