শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি

এসবি প্রধান রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

রফিকুল ইসলাম, মো. ইসরাইল হাওলাদার ও মো. গোলাম রসুল

 

অনলাইন নিউজ ডেস্ক।।

 

 

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান রফিকুল ইসলামসহ বাহিনীর ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিটে (এটিইউ), ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. গোলাম রসুলকে এসবিতে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট এসবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. শাহ আলমকে। তবে শাহ আলমের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় অক্টোবরে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে অবসরে পাঠায় সরকার। এরপর এসবিতে দায়িত্ব দেওয়া হয় গাজীপুর মহানগরী পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে। তবে দায়িত্ব দেওয়ার এক মাস ২৩ দিনের মাথায় এসে তাকে ফের এসবি প্রধান থেকে এটিইউতে বদলি করলো সরকার।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...