শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

জাহাজ নির্মাণ শ্রমিকদের নিরাপত্তায় কাজ করছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন,জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশী শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে।এখন এ খাতের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।শনিবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির বিভিন্ন ধরনের নৌ-যানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নৌ-পরিবহন উপদেষ্টা বলেন,এই শিপইয়ার্ডে আমাদের ১৮টি নৌ-যানের নির্মাণ কাজ চলছে।আমি এসেছিলাম সর্বশেষ কি অবস্থা তা দেখার জন্য।কাজের অগ্রগতি সন্তোষজনক। আগামী বছরের মার্চ থেকে আমরা নৌ-যানগুলো বুঝে পাবো।ডিসেম্বর মাস নাগাদ সবগুলো নৌ-যান বুঝিয়ে দেয়ার দরকার।এ সময় সাংবাদিকরা মেঘনা নদীতে অবৈধ বালুমহাল বন্ধে তার হস্তক্ষেপ কামনা করলে তিনি বলেন,আমার মন্ত্রণালয় শুধুমাত্র হাইটোগ্রাফিক সার্ভের কাজ করে।বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন।অবৈধ বালুমহালের ব্যাপারে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন।থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন,আগামী বছরের মার্চ থেকে আমি নৌ-যানগুলো বুঝিয়ে দেয়া শুরু করবো।নয় মাসে পর্যায়ক্রমে ছয়টি ফেরি,দু’টি ফায়ার ফাইটিং টাগবোট,দু’টি কোস্টাল ওয়েল ট্যাংকার,চারটি কেস্টাল সি-ট্রাক,তিনটি মর্ডান ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল ও একটি ইনস্পেকশন বোট হস্তান্তর করা হবে।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিআইডবিউটিসির চেয়ারম্যান সঞ্জয় কুমার বণিক,বিআইডবিউটি-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডবিউটিসির প্রকল্প ও প্রধান প্রকৌশলী পরিচালক জিয়াউল ইসলাম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কোহিনুর আক্তার, সহকারী কমিশনার(ভূমি)মো:মামুন শরীফ প্রমুখ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...