শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণার ফাঁদ এবার ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর ডিসি সম্মেলনের আদলে এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএনওদের সম্মেলন পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আ’লীগের দুই কর্মী নিহত সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর নদ্দায় বাসে আগুন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার উপহার দিলেন মানবিক ইউএনও ফয়েজ রাতের আঁধারে থানা ছাড়লেন প্রত্যাহার হওয়া দাগনভূঞার ওসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণসহ অগ্নিসংযোগ

গাইবান্ধায় সোনালী ব্যাংক থেকে অভিনব কায়দায় গ্রাহকের টাকা চুরি 

 

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধা জেলা সোনালী ব্যাংকের ভেতরে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলার সোনালী ব্যাংকের প্রধান শাখায় অভিনব কায়দায় দুই চোর ওই গ্রাহকের টাকা চুরি করে পালিয়ে যান।
ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে টাকা জমা দিতে যান এক বৃদ্ধ। এ সময় টাকা বের করে কাউন্টারে টেবিলে রাখেন। তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকা ওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেন এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানান।
বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা সেই সুযোগে নিয়ে পালায় ওই দুই চোর। পরে গ্রাহক বিষয়টি ব্যাংক সংশ্লিষ্টদের জানালে তারা পুলিশে খবর দেন।
সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদের আরও সতর্ক হতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।’
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ছামাদ মিয়া থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরদের ধরতে পুলিশ কাজ করছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...