
অনলাইন ডেস্ক।।
পুলিশের আইজিপি ময়নুল হোসেনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে ডিএমপির কমিশনার মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে।এছাড়াও আইজিপি ময়নুল হোসেনকে রাষ্ট্রদূত হিসাবে পদায়ন করা হতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পুলিশের আইজিপি হিসেবে বাহারুল আলমকে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রাশন মন্ত্রণালয়। একই দিন ডিএমপি কমিশনার হিসেবে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় শেখ মো. সাজ্জাত আলীকে।তারা দুজনই বর্তমানে দায়িত্বভার গ্রহন করেছেন।