শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রূপগঞ্জে মাদক-সন্ত্রাস-দখলবাজদের ঠেকাতে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

 

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল সমাবেশ করেছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলাকান্দাইল বাস স্ট্যান্ড চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও নাঈম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইলিয়াছ ভুঁইয়া, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোমেন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. খোরশেদ আলম, বিএনপি নেতা রেজাউল করিম, শাহীন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবৈধ ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার যেভাবে মানুষ হত্যা, গুম ও খুনের রাজনীতি করেছে বাংলাদেশের মাটিতে তাদের জানাজা পড়তে দেওয়া হবে না। গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে রূপগঞ্জ আসনে এমপি নির্বাচিত করার প্রতিশ্রুতি দেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...