শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জ লিংক রোডে মিনি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা ভোজ্যতেলের তেলের দাম বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়ালো রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিন বাসে আগুন গোপালগঞ্জে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক সেলিম প্রত্যাহার ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৫ হাজার জনকে আসামি করে মামলা রাজধানীতে ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে ৩ জনের মৃত্যু রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিটিভির সাবেক জিএম মাহফুজাকে দুদকে তলব

 

অনলাইন ডেস্ক।।

 

 

২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক জিএম মোছা. মাহফুজা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাঈমুল ইসলামের সই করা চিঠিতে এ কথা বলা হয়।
গত জানুয়ারিতে মাহফুজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক।
জানা গেছে, জিএম মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য এবং বাজেট ব্যয়ের পর বছর শেষে দাখিলকৃত প্রতিবেদনের কপি, ২০২১-২২ এবং ২০২২-২৬ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনা, চট্টগ্রাম কেন্দ্রের জিএমের বাংলো মেরামতের খরচের তথ্য: কাজের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হয়েছে।
এছাড়া ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক এবং অনুষ্ঠান নির্মাণ হয়েছিল সেসবের তথ্যও চাওয়া হয়েছে। এর মধ্যে নাটক ও অনুষ্ঠানের নাম, প্রযোজকের নাম, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।
চিঠিতে গত ২০১৪-১৯ পর্যন্ত বিটিভির ঢাকা কেন্দ্রে মাহফুজা আক্তারের প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের নাম, বিলের পরিমাণ, বিল গ্রহীতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর চাওয়া হয়েছে।
২০০৭ সালে পিএসসির মাধ্যমে প্রযোজক হিসেবে বিটিভিতে যোগদান করেন মাহফুজা আক্তার। ২০২২ সালে তিনি চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেন। তাকে চলতি দায়িত্বে জিএম হিসেবে নিয়োগ দেওয়া হয় ৬ মাসের জন্য। মাহফুজার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...