শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টুপটুপ অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপে ১০ দিন, গলার লকেটে মিলল মুক্তার পরিচয় ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য নাকচ, এটা বলা ঠিক হয়নি উচিৎ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিমূলক ‘আইরিশ রোড রুলস’ বুক-অ্যাপ চালু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মনোয়ারা হত্যা মামলার আসামী হারেজের মৃত্যুদণ্ড টেকনাফে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান, বাড়ানো হয়েছে নজরদারি ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী

গাইবান্ধার বন্যায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় কৃষি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ

 

ফেরদৌস আলম,গাইবান্ধা প্রতিনিধি।।

 

চরাঞ্চলের ভুট্টা, মরিচ, ধান গাইবান্ধার প্রাণ। কৃষকের উৎপাদিত সেই কৃষি পণ্য বাহনে চরম দুর্ভোগে কৃষকরা ।
গত বর্ষা মৌসুমে বন্যায় ব্রীজ ভেঙ্গে যাওয়ায় কৃষি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ ও সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে। সরেজমিনে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও চন্ডীপুর ইউনিয়নের সীমান্তবর্তী ওয়াপদা বাঁধ সংলগ্ন এলাকার ব্রীজটি বর্ষা মৌসুমে বন্যার পানির স্রোতে ভেঙ্গে যায় । এই ব্রীজের উপর দিয়ে কাপাসিয়া ইউনিয়নের অষ্টমীর চর, কাজিয়ায় চর, সিংগীজানী , চর কাপাসিয়া সহ লালচামার গ্রামের ১০হাজার ও চন্ডীপুর ইউনিয়নের ১,৩,ও ৫ নং ওয়ার্ডের ১১/১২ হাজার । দুই ইউনিয়নের মোট ২২/২৩ হাজার মানুষের যাতায়াতের একমাত্র এই ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ফলশ্রুতি কৃষিপণ্য পরিবাহনে বিপাকে পড়েছে হাজারো কৃষক।
চন্ডীপুর ইউনিয়নের চেয়ারম্যান কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করলেও যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না।
কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলে কয়েক হাজার হেক্টর জমিতে- ভুট্টা, মরিচ, ধান, তোষাপাঠ, বাদাম, গম, সরিষা, পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য চাষাবাদ হলেও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়েছে । আগামী বর্ষার আগে স্থায়ীভাবে ব্রীজ নির্মাণ না করা হলে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ করা দুর্বিসহ হয়ে উঠবে।
স্বাভাবিক ভাবে চলাচল ও কৃষি পণ্য বাজারজাত করণে ব্রীজ টি দ্রুত নির্মাণ করার দাবি জানান এলাকাবাসী।
এ ব্যাপারে চন্ডীপুর ইউপি চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম জানান‌, স্থায়ী ব্রীজ নির্মাণের জন্য কতৃপক্ষের নিকট আবেদন প্রেরণ করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...