শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ডিইউজের নিন্দা

 

অনলাইন ডেস্ক।।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর একাংশ। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। ডিইউজে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

সোমবার ১১ নভেম্বর এক বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।
বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মত মামলা-হামলা চলমান থাকবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। এছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না।
ডিইউজে অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিইউজে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...