শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

পুলিশ অ্যাসোসিয়েশনের ফের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

 

অনলাইন ডেস্ক।।

 

মাত্র তিন মাসের মাথায় বিলুপ্ত করা হয়েছে পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্বের কমিটি। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট পুলিশের পরিদর্শক থেকে অধস্তনদের নিয়ে গড়া এ সংগঠনের কমিটি ভেঙে দিয়ে ফের নতুন কমিটি গঠন করা হয়েছিল।এর পরবর্তীতে তিন মাসের মাথায় ফের সেই কমিটিও ভেঙে দিয়ে আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে।
এ নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে কক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটিকে বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ অ্যাসোসিয়েশন।

নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন-সহ-সভাপতি হিসেবে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র‍্যাব সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো.
সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অতি শিগ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...