শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

রাজনগর ইউপি চেয়ারম্যানের গোডাউন থেকে অবৈধ ভারতীয় চিনি উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার রাজনগর ইউপি চেয়ারম্যানের গোডাউনে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় গোডাউনের দ্বায়িত্বে থাকা মছকন মিয়া (৩৫) নামে  এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার (১০ই অক্টোবর) মধ্যরাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে রাজনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে।
আতাউর রহমান মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ দলীয় প্রতিকে নির্বাচন করা সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের আপন ছোটভাই। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন বলে পুলিশ জানায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো: মুবাশ্বির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান চালিয়ে সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এ ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনের  বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে(মামলা নং ২)।
এদিকে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে অবৈধ ভারতীয় চিনি উদ্ধারের একটি ভিডিও বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেইসবুকে ভাইরাল হয়। এর পর থেকেই বিতর্কিত ওই ইউপি চেয়ারম্যানকে নিয়ে তুমুল সমালোচনার ঝর বইতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, আতাউর রহমানের গোডাউন প্রথমে স্থানীয়রা প্রবেশ করে দেখতে পান চটের বস্তায় সাড়িবদ্ধ করে সাজানো বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চিনি। পরবর্তীতে খবর পেয়ে সেখানে রাজনগর থানা পুলিশ অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। এবং সেখান থেকে একজনকে আটকও করে।
এবিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, উদ্ধারকৃত চিনি গুলো বৈধ না অবৈধ তাও অনুসন্ধান চলছে। আর এ ঘটনার পলাতক আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...