শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

দৌলতপুর সীমান্তে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশী যুবক লিটন (৩৩) কে ফেরত দেয় বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের ভ্যাগল প্রামানিকের ছেলে লিটন মঙ্গলবার দিবাগত রাত ২.২০টায় উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পার হচ্ছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে ক্যাম্পে নেয়। বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটকের খবর পেয়ে বিজিবি তাকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়। পত্র পেয়ে গতকাল বিকেলে একই সীমান্তের ১৫৭ মেইন পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মুরাদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বাউশমারী বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর প্রত্যয়ন রায় রাজ। পতাকা বৈঠক শেষে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবক লিটনকে ফেরত দেয় বিএসএফ। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...