ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২ কারবারি নারায়নগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ আটক না’গঞ্জে ফের খু/ন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গ/লা/কা/টা মরদেহ না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি সিলেটের শাহজালাল সার কারখানা জ্বালানি সংকটে বন্ধ  নারায়ণগঞ্জে একযোগে দুই থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জে দায়িত্ব নিলেন নবনিযুক্ত ওসি এএইচএম সালাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপের আকাশে ড্রোন সদৃশ রহস্যময় বস্তু টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত  না’গঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা রানার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠা যুবকের লাশ শনাক্ত আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী দেশে জ্বালানি সাশ্রয়: আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সূচি নারায়ণগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ হচ্ছে আইন,থাকছে শাস্তির বিধান নারায়ণগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২ সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত-৯৪৭ নারায়ণগঞ্জে চৌদ্দ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-২ কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু কুমিল্লায় দুই সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসিল্যান্ডকে প্রত্যাহার অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, দোকান-মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় ইবি শিক্ষক আসমা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিকে ‘সময়ক্ষেপনে’ রোগীর মৃত্যুর অভিযোগ শাকিবের হাত জ্যোতির কোমরে,ফারিণের কাঁধে; সমালোচনার ঝড় সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস কুলাউড়ায় ক্ষেতের জমির পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন, সারাদেশের সাথে যোগাযোগ বন্ধ  সাবেক নাসিক মেয়র আইভীর জামিন নামঞ্জুর মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ শ্রীমঙ্গলে এক কিশোর নিখোঁজের দু’দিন পর লাশ উদ্ধার

টংঙ্গীবাড়ীতে বালু দস্যুদের অস্ত্রের মহড়ায় আতংকে এলাকাবাসী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বালুদস্যুরা পদ্মা নদী থেকে প্রতিদিন ২০ লাখ টাকার বালু তুলছে।এ অপকর্ম নির্বিঘ্ন করতে তারা অস্ত্রের মহড়া থেকে শুরু করে হত্যার হুমকি দিয়ে ভয়ের রাজত্ব তৈরি করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার দিঘিরপাড় বাজারে গত সোমবার সকালে দ্বিতীয় দফায় অস্ত্রের মহড়া দেয় পদ্মায় বালু লুটের সঙ্গে জড়িত বিএনপি ও আওয়ামী লীগের সিন্ডিকেট।এ সময় তারা বাজারের দুই ব্যবসায়ী ও এক কর্মচারীকে মারধর করেছে।এ ছাড়া রবিবার সন্ত্রাসী জোবায়ের খান ১০-১২ জন সঙ্গী নিয়ে মজনু মিয়া নামে এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারীদের মারধর করেছেন।এসব ঘটনার পর বাজারের ব্যবসায়ীসহ পদ্মা তীরের গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত মিজান খান,মান্নান খান এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার,তাঁর ভাই জেলা যুবলীগ নেতা অনিক হালদার,লিটু খান, রুবেল খান ও জনি খান গং মিলে তৈরি করেছেন বালু সিন্ডিকেট।জানা গেছে,দিঘিরপাড় ও কামারখাড়া ইউনিয়ন ঘেঁষা পদ্মায় মহিউদ্দিনের নেতৃত্বে বালু সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার দিয়ে উত্তোলন করা বালু বিক্রি করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে ২০ লাখ টাকা।পদ্মায় রাতের বেলা বালু উত্তোলনের অভিযোগ পেয়ে কয়েক দফা অভিযান চালায় উপজেলা প্রশাসন।এ ছাড়া রাতে নদীতে টহলের জন্য নৌ-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।কিন্তু নৌ-পুলিশের এসআইসহ কিছু কর্মকর্তা বালু সিন্ডিকেটের কাছ থেকে উৎকোচ নিয়ে নীরব থাকেন।এ সুযোগে প্রতি রাতে বালু লুটের মহোৎসব চালিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে প্রতিদিন ২০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বালুদস্যুরা।এতে ক্ষুব্ধ হয়ে গত শনিবার রাতে স্থানীয় বিএনপির একটি অংশ ও গ্রামবাসী পদ্মায় বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করে।খবর পেয়ে ড্রেজারটি ছিনিয়ে নেয় অস্ত্রধারী বালুদস্যুরা।এ ঘটনার জেরে আতঙ্ক ছড়াতেই সোমবার তারা দ্বিতীয় দফায় অস্ত্রের মহড়া দেয়।বালু উত্তোলনে বাধা দেওয়ায় মোবাইল ফোনে কল করে রাজিব মিয়া নামে এক আড়তদারকে হত্যার হুমকি দেন মিজান খান।এ ছাড়া যে ব্যক্তি বালু উত্তোলনে বাধা দিবে,তাঁকে হত্যা মামলার আসামী করা হবে-এমন হুমকিও দেওয়া হয়। মোবাইল ফোনের কথোপকথনে হত্যার হুমকির সেই অডিও রেকর্ড সংবাদকর্মীদের হাতে এসেছে। অডিও রেকর্ডটি ডিবি পুলিশও পেয়েছে।এর পরই সোমবার বিকেলে মিজানকে গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।রাতে তাঁকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।আড়তদার রাজিব মিয়া জানান,প্রতিদিন বিপুল অঙ্কের আয় বন্ধ হওয়ার শঙ্কায় বালু সিন্ডিকেট অস্ত্রের মহড়া দেয়।এ ঘটনার পর থেকে গ্রামবাসী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।পদ্মা তীরবর্তী গ্রামবাসীরা জানান, এই বালু সিন্ডিকেট প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত পদ্মায় ছয়টি ড্রেজার দিয়ে বালু তুলছে। এ সময় মহিউদ্দিন,অনিক ও মান্নান গ্রুপের লোকজন নদীর পাড়ে অস্ত্র নিয়ে পাহাড়া দেয়।তাই তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।গ্রামবাসী আরও জানান,এখনই বালু উত্তোলন বন্ধ করা না হলে,যে কোনো সময় কামারখাড়া ও দিঘিরপাড় ইউপির নদী তীরবর্তী গ্রামগুলোতে পদ্মার ভাঙন দেখা দিবে।এতে বিস্তীর্ণ কৃষিজমি ও ঘরবাড়ি বিলীনের আশঙ্কা রয়েছে।ব্যবসায়ীরা জানান,গত ১১ সেপ্টেম্বর দিঘিরপাড় বাজারে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় আওয়ামী লীগ ও বিএনপির বালু সিন্ডিকেট।ওই ঘটনার ২৫ দিন পর সোমবার আবার দিঘিরপাড় বাজারের মাছের আড়তে গিয়ে মিজান,মান্নান ও অনিকের নেতৃত্বে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি শামীম মোল্লাহ বলেন,সোমবার সকালে দিঘিরপাড় বাজারে অস্ত্রের মহড়া দিয়েছে বালুদস্যুরা।এ সময় তারা বাজারের একাধিক ব্যবসায়ী ও কর্মচারীকে মারধর করায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বালু লুট ও অস্ত্রের মহড়া প্রসঙ্গে জানতে মহিউদ্দিন হালদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।খুদে বার্তা পাঠালেও সাড়া মেলেনি।অন্য অভিযুক্তদের ফোনও বন্ধ পাওয়া গেছে।তারা সবাই পলাতক বলে জানা গেছে।মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাপুর নৌ-ফাঁড়ির এসআই মজিবুর রহমান তাঁর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।তিনি বলেন,একটি পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,দিঘিরপাড় বাজারে অস্ত্র নিয়ে মহড়ার সময় কারা ছিল,তাদের নাম-পরিচয় শনাক্ত করতে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

টংঙ্গীবাড়ীতে বালু দস্যুদের অস্ত্রের মহড়ায় আতংকে এলাকাবাসী 

আপডেট সময়- ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪