ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য ও মূল্যবোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিশ হাজার পিস ইয়াবাসহ আটক-৩ পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্যকে পিটিয়ে হত্যা ব্যবসায়ীর কোটি টাকা চুরির ঘটনায় চালকসহ গ্রেপ্তার-৩, উদ্ধার ৯৭ লাখ টাকা রাজধানীতে দোকানে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি,আটক-১ সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা চট্রগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ খ্যাত মৌসুমীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পাইপগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে ছয়মাস বলাৎকার, শিক্ষকসহ গ্রেপ্তার-৫ নারায়ণগঞ্জে হকারমার্কেট গলি থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ অর্ধগলিত তিনজনের মরদেহ উদ্ধার  টেকনাফ থেকে ভারতে পাচারের সময় দুই রোহিঙ্গা কিশোরী উদ্ধার রূপগঞ্জে দুই সন্ত্রাসী গ্রুপের মহড়ায় সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার-৪ মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ৬ যুবক কারাগারে টেকনাফে পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে ৪ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) হাবিবুর রহমানের যোগদান ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দখলমুক্ত করা হলো অবৈধ স্থাপনা ও বিলবোর্ড কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস একাদশে ভর্তির আবেদন শুরু আজ, পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি কলেজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর বিটিভির চিরচেনা সেই লাল-সবুজের লোগো হঠাৎ পরিবর্তনের উদ্যোগ নতুন নিয়মে জমির নামজারি করতে যেসব কাগজপত্র লাগবে এসএসসি’র নির্বাচনী পরীক্ষা ১৫ অক্টোবর থেকে, ফরম পূরণ ১৬ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ পুলিশের কড়া নিরাপত্তায় ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে একযোগে বদলি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম পে-স্কেল: ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে চিড়িয়াখানা দর্শন, চট্টগ্রামের ডিসি জাহিদুলের ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নতুন বার্তা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫০ লিটার দেশীয় মদসহ আটক-১ পাবনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত নারায়ণগঞ্জে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল নারায়ণগঞ্জে থানা হাজতে ’জয় বাংলা’ স্লোগানের ভিডিও রেকর্ড, ২ পুলিশ প্রত্যাহার গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ’লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার রাজধানীতে হঠাৎ সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ-৩ রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ-২ কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ২’শ লিটার দেশীয় মদসহ আটক-১ টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকের আহম্মদ গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা, দুমড়েমুচড়ে গেছে গাড়ি ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু নারায়ণগঞ্জে ‘আফগানি বেশে’ খেলনা বন্দুক হাতে জনমনে আতংক সৃষ্টিকারী ২ তরুণ শ্রীঘরে মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ, জনমনে ক্ষোভ নাটকীয়তা শেষে মাগুরায় কর্মরত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া বিএনপি নেতা নয়ন গ্রেপ্তার পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে অভিযান অনুমোদনহীন ডবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধর মেহেরপুরে ‘বই’ দেখে পরীক্ষা দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজটে নাজেহাল ফেসবুকে এআই ‘চোর-পুলিশ’ ছবিতে সয়লাব, ব্যক্তিগত তথ্য নিয়ে ঝুঁকি বাড়ছে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের সার্বিক দায়িত্ব পেলেন এক হুইপ দুই মন্ত্রী কক্সবাজারে র‍্যাবের চেকপোস্টে এক লাখ ইয়াবা ও ব্যবহৃত পিকআপসহ গ্রেপ্তার-২ বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সাংবাদিক কাদের গনি চৌধুরী ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ পুরো দেশ অবৈধ ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা: বিএফআইইউ চীনা প্রতিষ্ঠান থেকে ২৫ টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা সিইসির না’গঞ্জ সদর ইউএনও’র প্রচেষ্টায় দখলমুক্ত তিন কোটি টাকা মূল্যমানের সরকারি সম্পত্তি ট্রাইব্যুনালে হাজিরা দিলেন না’গঞ্জের সাবেক মন্ত্রী গাজী ও কাউন্সিলর মতি নারায়ণগঞ্জের পূর্ণ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আপিলের শর্তে জামিন আবেদন নামঞ্জুর, প্রতারণার মামলার সাজায় কারাগারে বিদিশা নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯৫; ভারতীয়সহ নিখোঁজ ৩৮৪ পর্যটক টেকনাফে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ হাজার ইয়াবা জব্দ সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার যে কারনে গ্রেপ্তার হলেন বিদিশা  নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন  টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেপ্তার নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-২৪ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১ রংপুরে একই পরিবারের ৪ জন খুন: দুই আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের ৪ সদস্যের সৎকার সম্পন্ন নারায়ণগঞ্জে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও  রূপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীকে আটকে রেখে গণধর্ষণ, গ্রেপ্তার-৩ না’গঞ্জ আদালত চত্বরে হত্যা মামলার আসামি সিফাতকে পুলিশের সামনেই বিবস্ত্র করে গণপিটুনি রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেলেন আবু আউয়াল বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মালবাহী জাহাজ ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ-২২ নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের  উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন ইনস্টলেশন অনুষ্ঠিত

আ’লীগসহ ১৪ দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো গণহত্যা চালাতে সরাসরি হুকুম দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩১টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ১৩টি অভিযোগ জমা পড়ে চিফ প্রসিকিউটরের দপ্তরে। বাকিগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নাম আছে। তবে ১৪ দলের শরিকদের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এসেছে।

শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ-গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে স্কুলছাত্র শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় অভিযোগ জমা পড়েছে প্রসিকিউশনে। শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ দাখিল করেন নিহতের বাবা মো. পলাশ।

রিমান্ডে কামাল নাসের, মেসবাহউদ্দিন, মুর্শিদি ও নজরুল ইসলাম-
বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত গতকাল এ আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর পৃথক এলাকা থেকে কামাল নাসের চৌধুরী ও মেজবাহউদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি।
একইদিন ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান এ আদেশ দেন। পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক সভাপতি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন আদালতে নজরুল ইসলামের রিমান্ড শুনানিতে বিচারকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপিপন্থি আইনজীবীরা। দীর্ঘ সময়ের হট্টগোল শেষে শান্ত হয় এজলাস কক্ষ।
সাবেক এমপি আব্দুর রউফ, আজাদসহ আরও ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
৫ আগস্ট বাঘমারাতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদকে গতকাল রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি জানান, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সুজন মালিথা নামে এক যুবককে হত্যার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। সে মামলায় গত মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গত মঙ্গল ও বুধবার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে পুলিশ ও র‍্যাব গ্রেপ্তার করেছে।
এদিকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইকবাল হোসেনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে হেফাজতে ইসলামের সমর্থক ফয়সাল মাহমুদ হাবিবী সোনারগাঁ থানায় এ মামলা করেন। এতে নারায়ণগঞ্জের সাবেক দুই এমপি নজরুল ইসলাম বাবু ও আবদুল্লাহ আল কায়সার ছাড়াও ৬২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক ডিআইজি হারুন অর রশিদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন মো. শাহ আলম নামে এক ব্যবসায়ী।
খুন, অপহরণ ও অবৈধ অস্ত্র মামলায় চট্টগ্রাম থেকে গ্রেপ্তার নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। গতকাল তাঁকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক এ আদেশ দেন। এছাড়া অর্থ পাচারের দায়ে অভিযুক্ত সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত-আরা-তালুকদার হেনরী ও তাঁর স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিরাজগঞ্জ সদর আমলি আদালত-২ এর বিচারিক হাকিম রাসেল মাহমুদ জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি
ট্রেডবেসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ লাখ ডলার পাচারের অভিযোগে নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গতকাল সিআইডির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। সিআইডি জানিয়েছে, ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ৪টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ২১ হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করে আমদানি এবং রপ্তানির আড়ালে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করেছেন নজরুল ইসলাম। এই টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে পৃথক একটি অনুসন্ধান কার্যক্রম চলমান আছে। এছাড়া অর্থ পাচারের মাধ্যমে লন্ডনের ফিলিমোর গার্ডেন এবং ব্রান্সউইক গার্ডেনে তাঁর মেয়ে আনিকা ইসলামের নামে বাড়ি কেনারও অভিযোগ পাওয়া গেছে।

সূত্র :মা/ক

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

আ’লীগসহ ১৪ দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট সময়- ০৪:৫৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪