শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

মতপ্রকাশে স্বাধীনতার সুযোগ থাকা উচিত: ম্যাথু মিলার

 

ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে মূখ খুললেন যুক্তরাষ্ট্র….!

 

অনলাইন ডেস্ক।।

 

ছাত্রলীগের নিষিদ্ধের প্রশ্নে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষার উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সোমবার রাতে মুখপাত্র ম্যাথু মিলার এ বিষয়ক এক প্রশ্নে বলেন, “আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের মানুষের মতপ্রকাশ ও সমাবেশসহ মৌলিক স্বাধীনতার চর্চা করতে পারা উচিত।
এক্ষেত্রে আমরা সেটা বিশ্বাস করি বাংলাদেশে যেই ক্ষমতায় থাকুক না কেন এবং এটা আমরা এই মঞ্চের পাশাপাশি আমাদের দ্বিপক্ষীয় আলোচনায় আগে অনেকবার স্পষ্ট করেছি।

বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে ছাত্রলীগ নিষিদ্ধের প্রভাব পড়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ম্যাথু মিলারের কাছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকে গত ২৩ অক্টোবর সন্ত্রাসী সত্তা হিসেবে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।
সংগঠনটির বিরুদ্ধে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ‘হত্যা’ ও অসংখ্য মানুষের ‘জীবন বিপন্ন’ করা এবং বিভিন্ন সময় ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এদিকে এসআই পদে প্রশিক্ষণে থাকা ২৫২ জনকে অব্যাহতির বিষয়েও এদিন জানতে চাওয়া পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে। এক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের বরখাস্তের বিষয় তুলে ধরে প্রশ্ন করা হয়।
উত্তরে ম্যাথু মিলার বলেন, “এই প্রতিবেদন আমি দেখিনি। তবে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রক্রিয়ায় ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করব।”
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত এসব ক্যাডেট এসআইকে গত ২২ অক্টোবর শৃঙ্খলা ভঙ্গের ‘অভিযোগে’ অব্যাহতি দেওয়া হয়, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...