শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

আজ থেকে বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট

 

অনলাইন ডেস্ক।।

 

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাশ, সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৪২ দিন পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।

গত ৮ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
তবে এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেশকটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে।

এছাড়াও  সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভেকেশন জজ মনোনীত করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। ভেকেশন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হক বিভিন্ন মামলায় শুনানি নিয়ে আদেশ দিয়েছেন।

অবকাশকালীন ছুটি শেষে আজ ২০ অক্টোবর থেকে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। ১৭ অক্টোবর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারপতি রয়েছেন ৬ জন। ২১ অক্টোবর সোমবার থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।
আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি। হাইকোর্টের বিচারপতিদের থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি ডিভিশন বেঞ্চ ও ২৫টি একক হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। কোন বিচারপতিদের কোন বেঞ্চ দেয়া হয়েছে, তা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত ২০২৪ সালের ২৯৪ নং বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, ২০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টা হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হয়।

প্রসঙ্গ উল্লেখ্য,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে হাইকোর্টের ১২ বিচারপতিকে কোর্ট পরিচালনার জন্য বেঞ্চ দেয়া হচ্ছে না বলে প্রধান বিচারপতির সিদ্ধান্ত বুধবার বিকেলে জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা। সে সময় তিনি বলেছিলেন, বিচারপতিদের অপসারণের কোন বিধান এখন না থাকায় তাঁদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউটি ২০ অক্টোবর আপিল বিভাগে ১ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কোন ১২ জন বিচারপতিকে বেঞ্চে দেয়া হচ্ছে না তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানাননি।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিভিউ আবেদনও আজ সর্বোচ্চ আদালতে উপস্থাপন করা হবে বলে জানান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছিলেন।

সূত্র:বাসস/স

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...