শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

অবকাশকালীন বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

বিচারপতির কথা নিয়ে আদালত কক্ষে হট্টগোল..!

 

অনলাইন ডেস্ক।।

 

আদালতে আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার(১৫ অক্টোবর) সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি আতোয়ার রহমান খানকে সরিয়ে দেওয়া হয়।

আতোয়ার রহমানের স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিচারপতি কে এম হাফিজুল আলম। এছাড়াও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জিনাত হক। আদালতের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা গেছে।

এর আগে প্রধান বিচারপতির কাছে একটি লিখিত অভিযোগ দেন কয়েকজন আইনজীবী। এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭ নম্বর কোর্টে মামলার দৈনন্দিন কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের নিমিত্তে আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

আজ সকালে আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। তিনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে মামলাগুলো ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেন না। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ এর পর ক্ষিপ্ত হয়ে বিচারপতি আতাউর রহমান খান ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবীকে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে। আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।’ এ সময় আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ জানালে ততক্ষণাৎ বিচারপতি উক্ত এজলাস ছেড়ে চলে যান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...