শিরোনাম
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন আগামী ২৭ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায়

নওগাঁ-১ এর সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

 

অনলাইন ডেস্ক।।

 

 

নওগাঁ-১ আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, আমরা পরে সেই সিদ্ধান্ত নেব।
৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়।
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মুজমদার ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এ তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসনে ২০০৮, ২০১৪, ২০১৮ ও সবশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাধন চন্দ্র মুজমদার। দলীয় পদ আর ক্ষমতার অপব্যবহার করে তিনি এলাকায় গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট, যার মূল লক্ষ্য ছিলো শুধু অবৈধভাবে অর্থ উপার্জন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...