শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কর্মকর্তাদের লাগাতার অনুপস্থিতিতে চরম ভোগান্তিতে ভুক্তভোগী ঢাকা জেলার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালকের একচ্ছত্র ঘুষের তুঘলকি কান্ড সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক

বিচারপতি অপসারণ সংক্রান্ত মামলার রিভিউ শুনানি আজ

 

অনলাইন ডেস্ক।।

 

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের মামলার রিভিউ পিটিশনের ওপর আজ রবিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

আজকের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে মামলাটি অন্তর্ভুক্ত রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি হবে।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তা বহালে শুনানিতে আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহালের রায় বাতিল চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। ঐ সরকার রিচারপতি অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি বাতিল করে এই ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেয়, যা ষোড়শ সংশোধনী নামে পরিচিত। কিন্তু ১০ আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ষোড়শ সংশোধনীকে বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে ২০১৪ সালে রায় দেয় হাইকোর্ট। আপিল করে আওয়ামী লীগ সরকার। সেই আপিল খারিজ করে দেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ।
২০১৬ সালে দেওয়া ঐ রায় স্থগিত চেয়ে রিভিউ পিটিশন দাখিল করে তৎকালীন সরকার। দীর্ঘ আট বছরেও সেই রিভিউ শুনানির উদ্যোগ না নেওয়ায় রায়দানকারী সাত বিচারপতি ছয় জন পর্যায়ক্রমে অবসরে যান। এর মধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছয় বছর প্রধান বিচারপতির পদে দায়িত্ব পালন করেন। প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করলেও কোনো এক অজানা কারণে এই রিভিউ পিটিশন নিষ্পত্তির কোনো তাগাদা রাষ্ট্রপক্ষকে দেননি।

উল্লেখ যে, ২০১৬ সালে এই মামলায় রায় প্রদান নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে সরকারের টানাপড়েন সৃষ্টি হয়। পরে তিনি দেশত্যাগে বাধ্য হন। তখন বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল ও আইনজীবী সংগঠনগুলো দাবি করেন, সরকারের মনমতো রায় না দেওয়ায় বিচারপতি এস কে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। যার প্রমাণ পাওয়া যায় বিচারপতি সিনহার লেখা একটি বইতে। তিনি দাবি করেন, সামরিক গোয়েন্দা সংস্থার হুমকি ও ভীতি প্রদর্শনের মুখে তিনি দেশ ছেড়েছিলেন। কারণ রায়টি যেন সরকারের পক্ষে যায়, সেজন্য তার ওপর সরকারের সর্বোচ্চ মহল থেকে চাপ তৈরি করা হয়েছিল।

সূত্র:ই/ফ

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...