শিরোনাম
শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’: ট্রাইব্যুনালে উপস্থিত সাক্ষী বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজার জেলার বড়লেখায় এক ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২রা অক্টোবর) দুপুরে তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও ডিমাই গ্রামের  মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া(৪০)।
পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জিআর মামলার (৩৪০ (বড়) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে ডিমাই এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ূম এক ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আজ বুধবার বিকেলে জানান, দুপুরে তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...